উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বিএনপির আরও এক নেতাকে বহিষ্কার

বিএনপি নেতা এম. বদরুদ্দিন মাস্টার। ছবি : কালবেলা
বিএনপি নেতা এম. বদরুদ্দিন মাস্টার। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় এম. বদরুদ্দিন মাস্টার নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এম. বদরুদ্দিন মাস্টার উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা। তাকে বিএনপির সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ‘ডামি’ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি অংশ নিয়েছেন বদরুদ্দিন মাস্টার। বিএনপি গণতান্ত্রিক এক দফার আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি এবং দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে তাকে উখিয়া উপজেলা বিএনপির উপদ্ষ্টোসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিক।

এর আগে কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করা হয়।

তারা হলেন টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাফর আলম।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান সিদ্দিকী বলেন, যেখানে দল সরকার পতনের একদফা নিয়ে আন্দোলন করছে সেখানে তারা দলের নীতি আদর্শ বিরোধী অবস্থান নিয়েছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হাতাহাতি, আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১০

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১১

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১২

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৪

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৫

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৭

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৮

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৯

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

২০
X