লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি ক্লিনিকে সরকারি ঔষধ!

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সরকারি ঔষধ পাওয়া যাচ্ছে বেসরকারি ক্লিনিকে। লালমনিরহাটে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স এবং কর্মচারীদের হাত হয়ে সরকারি ঔষধ বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ওষুধের গায়ে 'সরকারি সম্পদ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ' লেখা থাকলেও থেমে নেই সরকারি ওষুধ বিক্রি। এতে দেশের বেশিরভাগ দরিদ্র জনগণ যেমন সরকারি ওষুধ পাচ্ছে না, তেমনি স্বাস্থ্যসেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে। আর এ বিষয়ে অভিযোগ ও উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে-এমন দায়সারা মন্তব্য করছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিরা।

হাসপাতাল থেকে সরকারি ওষুধ দেওয়ার কথা থাকলেও রোগীদের বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। জেলার সরকারি হাসপাতালগুলোর এটা নিত্য চিত্র।

প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ যায় কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সরকারি হাসপাতালে কর্মরত কতিপয় অসাধু নার্স, কর্মকর্তা-কর্মচারী সরকারি দামি ঔষধ গোপনে বিভিন্ন ক্লিনিকে বিক্রি করছে।

সম্প্রতি জেলার আদিতমারী উপজেলার আয়েশা ক্লিনিক নামে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্যালাইন সেটসহ সরকারি ঔষধ পাওয়া যায়। এসব ঔষধের গায়ে লেখা ছিলো 'সরকারি সম্পদ, বিক্রি করা দণ্ডনীয় অপরাধ'। সরকারি ঔষধ চুরি হয়ে যাওয়ায় কারণে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে ঔষধের কৃত্রিম সংকট।

এ ব্যাপারে ক্লিনিক মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, জনবলের অভাবে সবসময় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয় না। কতিপয় অসৎ কর্মচারী সরকারি ওষুধ বাইরে বিক্রির সুযোগ নিতে পারে। ঔষধ চুরির বিষয়ে কোন অভিযোগ কিংবা উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X