আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

হাসপাতালে নিহতের স্বজনেরা। ছবি : কালবেলা
হাসপাতালে নিহতের স্বজনেরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় একটি নির্মাণাধীন ৬ তলা ভবনে কাজ করার সময় পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) বেলা ১১টায় উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, নির্মাণ শ্রমিক সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া ও আনিসের বাড়ি রাজশাহী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সকালে ছয়তলা ভবনে প্লাস্টারের কাজ শুরু করেন ছয় শ্রমিক। ওইসময় রেলিংয়ে কাজ করার সময় সিয়াম ও আনিস রেলিং ভেঙে নিচে মাচায় পড়ে। মাচাটিও ভেঙে পড়লে তারা নিচে পড়ে যায়। অন্য কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শ্রমিক জুনাইদ ইসলাম বলেন, আমরা ভবনের ভেতরে কাজ করাছিলাম। আনিস ও সিয়াম ভবনের বাইরে ৫ম তলায় মাচাংয়ে দাঁড়িয়ে কাজ করছিল। হঠাৎ শব্দ শুনে আমরা বের হয়ে দেখি তারা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, একজন আগেই মারা যায় ও অপরজন হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যে মারা যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X