সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শটগান নিয়ে রোগী দেখতে গেলেন বিএনপি নেতা

শটগান নিয়ে বিএনপি নেতা আবু তাহের। ছবি : কালবেলা
শটগান নিয়ে বিএনপি নেতা আবু তাহের। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে শটগান নিয়ে রোগী দেখতে যান ১নং সৈয়দপুর ইউনিয়নের বিএনপি নেতা আবু তাহের। শটগান নিয়ে এভাবে তার খোলামেলা চলাফেরায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

‎জানা যায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হন উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বিএনপির নেতা নুর ছাপা সাবু। তাকে দেখতে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হাতে শটগান নিয়ে তার বাড়িতে যান আবু তাহের। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ নেতারা ছিলেন তার সঙ্গে। ছবিতে দেখা যায় মাথায় টুপি দেওয়া ও সাদা জুব্বা পরা আবু তাহের হাতে অস্ত্র নিয়ে সবার মাঝে বসে আছেন।

রোববার (১ মার্চ) রাতে সাজিদ চৌধুরী নামে এক ফেসবুক আইডি থেকে ছবিটি আপলোড করা হয়। ছবিটি নিয়ে নানা জনে মন্তব্য করতে দেখা যায়। সাজিদ চৌধুরী ছবিযুক্ত স্ট্যাটাসে লেখেন, ‘আল্লাহ নুর ছাপা আংকেলকে সুস্থ করে দিক। তাহের আংকেল ভদ্র মানুষ; ওনার হাতে শটগান দেখে এলাকার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আশা করি উনি বিষয়টা ক্লিয়ার করবেন, ওনার হাতে এটি কি?’ ‎গত ১৬ ঘণ্টায় এ পোস্টটি শেয়ার হয়েছে ৪০টি, কমেন্ট করেছে ২৪ জন।

‎স্ট্যাটাসের কমেন্টে সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনাম লেখেন, ‘এটা ওনার লাইসেন্স করা, বাড়ি থেকে সীতাকুণ্ড বাসায় নিয়ে যাচ্ছেন, এসময় অসুস্থ সাবুকে দেখতে তার ঘরে ঢোকার সময় গাড়ির ড্রাইভারের কাছে না রেখে হাতে রেখেছেন। এতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না।’

‎জুবায়েত শাহীন নামের ফেসবুক ব্যবহারকারী লেখেন, অস্ত্রবহনের নীতিমালা দেন। এতে লেখা আছে, বাংলাদেশে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আত্মরক্ষার জন্য অস্ত্র বহনের ক্ষেত্রে এটি গোপন রাখতে হয় এবং জনসমক্ষে অস্ত্র প্রদর্শন বা ভয় দেখানো দণ্ডনীয় অপরাধ। আগ্নেয়াস্ত্র অবশ্যই আত্মগোপন করে বা লোকচক্ষুর আড়ালে বহন করতে হবে। প্রকাশ্য প্রদর্শন বেআইনি। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ : অস্ত্র সবসময় আনলোড বা খালি অবস্থায় নিরাপদ স্থানে রাখতে হবে। লোড করা অবস্থায় অস্ত্র বহন বা রাখা বিপজ্জনক।

‎সৈয়দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমান বলেন, অস্ত্রের লাইসেন্স থাকতে পারে এটা স্বাভাবিক। কিন্তু মাফিয়া স্টাইলে অস্ত্র নিয়ে এলাকায় হাঁটাহাঁটি করা খুবই দুঃখজনক। যার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও অর্থবিত্ত থাকার কারণে সব সময় মাফিয়া স্টাইলে হাঁটাচলা করেন তিনি।

বিএনপি নেতা ‎আবু তাহের বলেন, এটা বৈধ অস্ত্র। অস্ত্র আমার সঙ্গে থাকবে তা স্বাভাবিক বিষয়। এতে জামায়াত-শিবিরের কিছু লোক না বুঝে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অপপ্রচার করছে। তা কাম্য নয়।

‎সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিটি দেখেছি। বিষয়টি অনুসন্ধান করে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X