রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও এনসিপি ছাড়লেন উজ্জ্বল চাকমা

রাঙামাটি জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা। ছবি : কালবেলা
রাঙামাটি জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

উজ্জ্বল চাকমা বলেন, এনসিপিকে একসময় আমার কাছে একটি বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী দল মনে হয়েছিল। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে দলে যোগ দিয়েছিলাম। কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে জামায়াতের সঙ্গে জোট গঠন করে। এ অবস্থায় দলটির পক্ষে সেই আদর্শ লালন করা সম্ভব হচ্ছে না। সে জন্য পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, মতাদর্শগত কারণে উজ্জ্বল চাকমা এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি তিনি আমাকে জানিয়েছিলেন।

এর আগে, গত ১৪ নভেম্বর রাঙামাটি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলা সমন্বয় কমিটির যুগ্মসমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন উজ্জ্বল চাকমা।

সেই সময় পদত্যাগপত্রে উজ্জ্বল চাকমা উল্লেখ করেন, যুগ্ম সমন্বয়কারী হিসেবে গত আট মাস প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সাংগঠনিক ভিত্তি প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। অতি পরিতাপের বিষয়, ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে দলে আমার পক্ষে নিয়মিত করা সম্ভব হচ্ছে না।

পরে আবার আহ্বায়ক কমিটি গঠন হলে গত ২৪ ডিসেম্বর তিনি যুগ্মসচিব পদে আবারও দায়িত্ব পান। সর্বশেষ সেই পদও ছাড়লেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X