জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের গ্রিল খুলে নিচে পড়লেন রোগী, অতঃপর...

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দার গ্রিল খুলে গিয়ে দ্বিতল ভবন থেকে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা শেখ সাজ্জাদ মিয়া (৭০) গত ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৩টার দিকে টয়লেটে যেতে গিয়ে বারান্দার গ্রিল খুলে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। শব্দ পেয়ে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ভর্তি থাকা একজন রোগী হাসপাতালের ওয়ার্ড থেকে পড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এমনটা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব হাসান রনি জানান, ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। আমরা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছিলাম। ঘটনার সময় রাতে তিনি কীভাবে বারান্দার গ্রিল খুলে রেলিং পেরিয়ে ওপর থেকে নিচে পড়লেন তা বুঝে উঠা যাচ্ছে না। তিনি চোখে দেখতে পারেন না। তার কোনো স্বজনও সঙ্গে ছিলেন না। আমরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X