কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান স্থগিত

কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত

এইচএসসির ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩টি কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

কুমিল্লা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম জানান, যেসব প্রতিষ্ঠান পরিচালনার শর্ত পূরণ করতে পারেননি এবং যাদের ফলাফল বিপর্যয় হয়েছে, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের মধ্যে যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাদের ফলাফল সন্তোষজনক নয়।

এ পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় ১৩টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো-জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ-নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া, তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ-কমলনগর-লক্ষীপুর, ক্যামব্রিজ সিটি কলেজ-লক্ষ্মীপুর সদর, নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ-বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ-ব্রাহ্মণপাড়া কুমিল্লা, সুরুজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ-লালমাই কুমিল্লা, চানপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ-বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ-রামগতি লক্ষীপুর, জিবগাও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ-মতলব উত্তর চাঁদপুর, চৌদ্দগ্রাম মডেল কলেজ চৌদ্দগ্রাম কুমিল্লা, অজরা এস ই এস ডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ-দাউদকান্দি কুমিল্লা, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ-কমলনগর লক্ষ্মীপুর এবং শরিফুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ-মতলব উত্তর চাঁদপুর।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম বলেন, যেসব প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত একাদশ শ্রেণীতে খারাপ ফলাফল করে আসছিল এবং বারবার সতর্ক করার পরও মান উন্নয়নে ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি উদাহরণ তৈরি হলো অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য। যারা খারাপ করবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তারা শর্ত পূরণ করলে, আবারও একাডেমিক কার্যক্রমের ফিরতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X