চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধে নোটিশ জারি

চাঁপাইনবাবগঞ্জে গান বাজনা বন্ধে জারি করা নোটিশ। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে গান বাজনা বন্ধে জারি করা নোটিশ। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পোড়া গ্রামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণা দিয়েছে মসজিদ কমিটি।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়া গ্রামে গত ডিসেম্বর মাসে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়।

জারি করা নোটিশে বলা হয়, গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা ও পারিবারিক শান্তি রক্ষার জন্য ‘শিরক, বিদআত, গান-বাজনা ও অপসংস্কৃতি’ পরিহারের সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।

এ কারণে গ্রামে প্রকাশ্যে উচ্চশব্দে গান বাজনা বা বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।

এ ঘোষণার পর থেকে এ গ্রামে প্রকাশ্যে গান-বাজনা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

এ নোটিশ ঘিরে গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ এ বিষয়টিকে সামাজিক শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে বলছেন, বিয়ে-সাদি ও খাতনাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বন্ধ রাখা বাস্তবসম্মত নয়।

নোটিশের পাশাপাশি গ্রামে সতর্কীকরণ বার্তা দিয়ে কয়েকটি ফেস্টুনও টাঙানো হয়। এই নিষেধাজ্ঞার আওতায় গ্রামে শুধু সামাজিক অনুষ্ঠানই নয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের‌ ওপরেও কড়াকড়ি আরোপ করা হয়েছে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বন্ধে।

আসলাম নামের এক দোকানদার বলেন, গ্রামের নিয়ম মেনেই টেলিভিশনে খবর ছাড়া গান-বাজনা দেখেন না। এতে করে যদি পরিবেশটা ভালো হয়।

রবিউল ইসলাম নামে গ্রামের আরেকজন জানান, নোটিশ জারি করে, ফেস্টুন টাঙিয়ে এবং মসজিদে ফতোয়া দিয়ে বিয়ে-শাদীতে উৎসব অনুষ্ঠানে গান- বাজনা ও বাদ্যযন্ত্র জোর করে বন্ধ করা যাবে না । নিয়ম না মানলে বিয়ে পড়াতে যাবে না মৌলভিরা তখন অন্য মৌলভি পড়াবে।

সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ ফেস্টুনগুলো খুলে ফেলে দিয়েছে বলে জানান স্থানীয়রা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, 'পোড়া গ্রামে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণার বিষয় জানার পরে ফেস্টুন গুলো অপসারণ করা হয়েছে। গ্রামবাসীকে আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া গ্রামের কেউ বক্তব্য অগারগতা প্রকাশ করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, ‘কোনো মসজিদ কমিটি এভাবে গান-বাজনা নিষিদ্ধ করতে পারে না, এটা অবৈধ। কোনো আইনি ভিত্তি বিধিবিধান নেই। আমরা এ বিষয় তাদের বুঝিয়েছি, তারা ভুল স্বীকার করেছেন।’ এই বিষয় নিয়ে তাদেরকে গ্রামবাসীদের নিয়ে বসে ভুল স্বীকার করে লিখিতভাবে মুচলেকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X