দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মা–বাবার কবর জিয়ারত করে সফর শুরু পরিবেশমন্ত্রীর

মা-বাবার কবর জিয়ারত করেন পরিবেশমন্ত্রী। ছবি : কালবেলা
মা-বাবার কবর জিয়ারত করেন পরিবেশমন্ত্রী। ছবি : কালবেলা

মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে ফেনীতে তিন দিনের সফরের কার্যক্রম শুরু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেন তিনি। রাত ১০টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার নিজ এলাকায় পৌঁছান। রোববার সকালে পারিবারিক কবরস্থানে মা–বাবার কবর জিয়ারত মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

সফরসূচি অনুযায়ী, রোববার (৮ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন মন্ত্রী। বিকেলে তিনি সোনাগাজী উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। পরে সোনাগাজীতে আয়োজিত একটি ইফতার মাহফিলেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সোমবার (৯ মার্চ) দাগনভূঞা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন মন্ত্রী। একই দিন স্থানীয় একটি ইফতার মাহফিলেও অংশগ্রহণ করবেন তিনি।

সফরের শেষ দিন মঙ্গলবার (১০ মার্চ) সকালে ফেনীবাসীর দীর্ঘ দিনের চাওয়া মুসাপুরে ভেঙ্গে যাওয়া স্লুইসগেট পরিদর্শন করবেন এবং এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, মন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনী ও দাগনভূঞায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X