বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি হতে দেয়া হবে না’

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

রোববার (০৮ মার্চ) বিকেলে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছরের পথচলা উপলক্ষে এনসিপি’র বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি ও ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। আমরা ছয়টি আসনে বিজয় লাভ করে জাতীয় সংসদে পৌঁছে গিয়েছি। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। আমাদের সঙ্গে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনের ফলাফলে যে কারচুপি হয়েছে, তারপর তো উদাহরণ নাসীরউদ্দীন পাটওয়ারী, সারজিস আলম। ফলাফলে কারচুপি করে তাদের হারিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল নিয়ে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু যারা সরকার গঠন করেছে তারা একটি শপথ নিয়েছে। তারা নির্বাচনের পরেই জনগণের প্রতি যে আশ্বাস, সেই আশ্বাস তারা ভঙ্গ করেছে।

সংসদ সদস্য নাহিদ বলেন, আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরোনো কায়দায় পুরোনো সিস্টেম চলছে। কিন্তু তারা ভুলে গেছে এই প্রজন্মের সঙ্গে পুরনো কায়দায় আচরণ করে লাভ নেই।

তিনি বলেন, আমরা দেখছি ক্রমাগত এই সরকারের খোলস পাল্টাচ্ছে। আজকে তারা নাসীরউদ্দীন পাটওয়ারীর নামে মামলা দিয়ে সেটা স্পষ্ট করেছে যে, তারা আওয়ামী কায়দায় কাজ করবে। যদি তারা আওয়ামী কায়দাতে কাজ করে তাহলে আমাদেরকেও সেই কায়দাতেই যেতে হবে। গণঅভ্যুত্থানের কায়দাতে আমাদেরকে যেতে হবে।

তিনি আরও বলেন, ১২ তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে, সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আবারো রাস্তায় নামতে হবে।

নগরীর বটতলা হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X