খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব’

খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা আজকে ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকে যে নির্বাচিত সরকার এসেছে, এ সরকার হাওয়া থেকে আসেনি, কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসেনি। সরকার একটি অন্তর্বর্তী সরকার কর্তৃক আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে এসেছে। তাদের বৈধতা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ হয়েছে সেই আদেশ। এটা যেন নির্বাচিত সরকার ভুলে না যায়।

তিনি আরও বলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দল। এই যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, এটা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই-বোনের শাহাদাতের মধ্য দিয়ে। তারা রক্ত দিয়েছিল ও জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলেই এ রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X