রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

১২ বছর ধরে ইফতার বিতরণ করছেন বৌদ্ধ ভিক্ষু

ইফতার বিতরণ করছেন বৌদ্ধ ভিক্ষু কে শ্রী জ্যোতিসেন মহাথের। ছবি : কালবেলা
ইফতার বিতরণ করছেন বৌদ্ধ ভিক্ষু কে শ্রী জ্যোতিসেন মহাথের। ছবি : কালবেলা

কক্সবাজারের রামুতে পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের ১৫০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বৌদ্ধ ভিক্ষু কে শ্রী জ্যোতিসেন মহাথের।

বুধবার (১১ মার্চ) দুপুর ৩টায় বৌদ্ধ ভিক্ষুর প্রতিষ্ঠিত জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী নিতে আসা রহিম উদ্দীন বলেন, ভান্তে প্রতি বছর এলাকার মানুষদের ইফতার সামগ্রী উপহার দিয়ে থাকেন। এবছরও তিনি আমাদের ইফতার সামগ্রী উপহার দিচ্ছেন।

ইফতার সামগ্রী নিতে আসা আরেক মুসলিম নারী সেলিনা বেগম বলেন, ভান্তে এলাকার মানুষদের যে কোনো বিপদে এগিয়ে আসেন। এমনকি করোনাকালীন তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও বাচ্চাদের পড়াশোনা করার জন্য নিজ খরচে স্কুল প্রতিষ্ঠা করেছেন।

কে শ্রী জ্যোতিসেন মহাথের বলেন, মানবতা ও সম্প্রীতি রক্ষায় দীর্ঘ ১২ বছর ধরে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। মানবতাকে সকল ধর্মই সম্মান করে। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। তাই সমাজের অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানবতা হোক আমাদের ধর্ম। দিনশেষে আমাদের সকলের পরিচয় আমরা মানুষ।

প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষু কে শ্রী জ্যোতিসেন মহাথের সম্রাট অশোক নির্মিত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক। তিনি নিজ তত্ত্বাবধানে জনকল্যাণমুখী বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X