ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:২৩ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় ঈদুল ফিতরে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ভিজিএফের চালের কার্ড নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষে ৫০ জন আহত হয়।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে খরব পেয়ে পুলিশ সেনাবাহীনির যৌথ অভিযানে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের পরে আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, চর গোলকনগর গ্রামে দীর্ঘদিন ধরে মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডলের সঙ্গে যুবদল নেতা শামীম লস্করের সামাজিক বিরোধ চলে আসছে। ইউনিয়ন পরিষদ থেকে ৪নং ওয়ার্ডের সরকার নির্ধারিত ভিজিএফের কার্ড ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডল নিয়ে আসে।

বৃহস্পতিবার সকালে এ কার্ডের একটি অংশ শামীম দাবি করে সায়েমের নিকট। তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামবাসীরা একটি আলোচনা সভায় বসার মধ্যেই স্থানীয় বিএনপি নেতা সায়েম মন্ডল ও যুবদল নেতা শামীম লস্করের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। তিন ঘণ্টার এ সংঘর্ষে সানোয়ার মোল্যা, শরিফুল ইসলাম, রাবিউল ইসলাম, তোয়াজ উদ্দিন, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, খায়রুল ইসরাম, কারীউল্লাহ, আলফাজ লস্কর, তপন জোয়ার্দ্দার, আরজেনসহ ৫০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

যুবদল নেতা শামীম লস্কর অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ থেকে ৪নং ওয়ার্ডের ভিজিএফ এর ১৫০টি কার্ড সংগ্রহ করে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডল। দুজনেরই চর গোলকনগর গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। বৃহস্পতিবার সকালে সেই কার্ড থেকে সায়েমের নিকট কিছু কার্ড দাবি করে শামীম লস্কর। এ নিয়ে দুজনের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শামীম সন্ধ্যায় চরিয়ারবিল বাজার থেকে বাড়ি ফেরার সময় সায়েমের সমর্থকরা শামীমকে ধাওয়া করে। এরপরই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম মন্ডল জানান, তিনি ইউনিয়ন পরিষদ থেকে ১৫০টি ভিজিএফের কার্ড পান। তিনি ৭৫টি ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবি মন্ডল ৭৫টি কার্ড ভাগ করে নেন। এ সব কার্ড তিনি তার গ্রামের সমস্ত সামাজিক দলের মাতব্বরদের ডেকে যারা পওনাদার তাদের মধ্যে বিতরণ করেন। কিন্তু যুবদলের শামীম বৃহস্পতিবার সকালে তার কাছে অতিরিক্ত কার্ড দাবি করে। তা না দিতে পারায় সারাদিন সে তার বিরুদ্ধে মহড়া দিতে থাকে। সন্ধ্যায় শামীম চরিয়ারবিল বাজার থেকে বহরসহ গ্রামে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় ২নং মির্জাপুর ইউনিয়নের প্রশাসক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজেদুর রহমান বলেন, তার ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে প্রত্যেকের ১০ কেজি চাউলের জন্য তিন হাজার ১০৪টি কার্ড ইস্যু হয়। তিনি তা বিতরণ করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির মোল্যা বলেন, ভিজিএফের কার্ড বিতরণ নিয়ে চর গোলকনগর গ্রামে দুটি সামাজিক দলের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক ব্যক্তি আহত হয়। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।

কালবেলা/এসআই/এসএ/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X