বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:১২ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

রশি টানিয়ে ইয়াবা বিক্রি, সেই বিএনপি নেতা বহিষ্কার

বহিষ্কৃত মো. এনামুল হাওলাদার। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত মো. এনামুল হাওলাদার। ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে ঘরের দোতলায় রশি টানিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. এনামুল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

বিএনপি নেতা মো. এনামুল হাওলাদার উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।

বৃহস্পতিবার (১২ মার্চ ) সন্ধ্যায় রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল করীম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়া এবং দলীয় বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা, আদর্শ ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বুধবার (১১ মার্চ ) দুপুরে রহমতপুরের নিজ বাড়ি থেকে এনামুল হককে ৩২৬ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ আটক করে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, বিএনপি নেতা এনামুল নিজের বাড়ির দোতলায় বসে মাদক কারবার করে আসছিলেন। বাড়ির দ্বিতীয় তলায় রশি টানিয়ে মাদক কারবারি করতেন। ক্রেতারা আসলে তাদেরকে রশির সাহায্যে ইয়াবা পৌঁছে দিতেন।

তাকে আটকের ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X