গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মুরগির খামারে মিলল কিশোরের গলাকাটা মরদেহ

নিহত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটে সুমন মিয়া নামের এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তয় খন্ড গ্রামের একটি মুরগির খামারটি উদ্ধার করা হয়।

নিহত সুমন মিয়া (১৫) উপজেলার ফতেহপুর তয় খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কালবেলাকে বলেন, রাত ১০টার দিকে ফতেহপুর তয় খন্ড গ্রামের মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাকিম ফোন করে জানায়, তাদের মালিকানাধীন মুরগির খামারে গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আমি থানায় বিষয়টি জানালে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান একদল পুলিশসহ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

তিনি আরও বলেন, কে বা কারা এ কিশোরকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে মূল হত্যাকারীদের আটক করবে।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান কালবেলাকে বলেন, ফতেহপুর তয় খন্ড গ্রামের একটি মুরগির খামার থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং খুনের ঘটনা জানতে তদন্ত করছে।

তিনি আরও বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X