গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, মৌসুমি কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানো থাকতে হবে। আমরা ঘাটে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই, যেন বাড়িতে আসা মানুষ ঘাটে পা রাখলেই সেই স্বস্তি অনুভব করতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে সাতদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ে কেবল মাদকসেবীদের ধরা হয়েছে, বড় কোনো কারবারিকে ধরা হয়নি। আমরা মাদককে সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল করতে চাই।

এছাড়া ঈদে সরকারি অনুদানের চাল যেন প্রকৃত অভাবীরাই পায়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন তিনি। ১০ কেজি করে চাল বিতরণে যেন কোনো দলীয় নেতাকর্মী স্বজনপ্রীতি না করেন, সে ব্যাপারেও তিনি সতর্ক করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে, যা আমাদের আগামী প্রজন্মের জন্য হুমকি। এছাড়া সরকারি অফিস-আদালতের কার্যক্রমেও দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি দপ্তরের কার্যক্রমের তালিকা টাঙানো থাকতে হবে যেন জনগণ তাদের ন্যায্য অধিকার সম্পর্কে জানতে পারে। এই অর্থবছরে কে কী কাজ করেছেন, তার জবাবদিহিতা থাকতে হবে। অন্যথায় সাধারণ মানুষের মনে প্রশাসনের প্রতি যে নেতিবাচক ধারণা আছে, সেটিই সত্য বলে প্রমাণিত হবে।

সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X