সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:২০ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রী সেজে কাউন্টারে হাজির ইউএনও

অভিযান পরিচালনা করেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা
অভিযান পরিচালনা করেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রী সেজে বাস কাউন্টারে উপস্থিত হয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয় হাতেনাতে প্রমাণ পেলেন ইউএনও। এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে কাউন্টার মালিককে জরিমানা করেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সোনামুখী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঢাকাগামী বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, কাজিপুরের সোনামুখী বাজারের বাস কাউন্টারে ৩৫০ টাকার ভাড়া ৬০০/৭০০ করে নিয়ে সাধারণ নিম্ন আয়ের মানুষকে ঠকাচ্ছে। এ নিয়ে গত ২৪ মার্চ থেকে কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অভিযোগ করেন। কিন্তু অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারছিলেন না। বিকেলে বাধ্য হয়ে মুখে মাস্ক ও ক্যাপ দিয়ে মুখ ঢেকে অটোচালিত রিকশায় করে যাত্রী সেজে বাসের টিকেট কাউন্টারে উপস্থিত হলে হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।

এ সময় অভিযুক্ত কাউন্টার মালিক মো. রুবেল হোসেন (রানা)কে ৫ হাজার টাকা জরিমানা ও বেশি ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়। এছাড়াও উপস্থিত ১২/১৫ জন যাত্রী যাদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল তাদের অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X