নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ টাকায় ঈদের জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা

নারায়ণগঞ্জে ৫ টাকায় ঈদের জামা দেওয়া হয়। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে ৫ টাকায় ঈদের জামা দেওয়া হয়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

পাঁচ টাকার নামমাত্র মূল্যে শিশুদের মাঝে এই জামা পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সাথে আসা অভিভাবকরাও।

ঈদে নতুন জামা নিতে আসা ৫ বছরের শিশু মিশুর মা রহিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ। ঈদের দিন একটু ভালো-মন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করবো কোথা থেকে। বাচ্চারা ঈদ আসলে নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি।

ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলেন, পাঁচ টাকা দিয়ে জামা কিনেছি। ঈদের নতুন জামা পেয়েছি, ঈদের দিন এটা পড়বো।

বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খুরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর। সেই বোধ থেকেই এ আয়োজন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়। আমরা এসকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে। তাই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আমরা তাদের কাছ থেকে ৫ টাকা নিয়েছি, কারণ তারা যেন মনে না করেন তাদের কেউ দান করেছে। তারা সবাই বলবে আমরা ঈদের নতুন জামা কিনেছি। তাদের কাছ থেকে নেয়া এই ৫ টাকা দিয়ে পরে তাদের চকলেট কিনে দেওয়া হয়েছে।

কালবেলা/বিএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১০

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১২

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৫

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৬

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৭

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৮

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৯

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

২০
X