কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

টাইফুনের প্রভাবে হংকংয়ে বৃষ্টি হচ্ছে। ছবি: এপি
টাইফুনের প্রভাবে হংকংয়ে বৃষ্টি হচ্ছে। ছবি: এপি

শক্তিশালী টাইফুন ‘নৌল’ দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নিরাপত্তার জন্য সাত লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদংয়ের উপকূলে টাইফুনটি আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি।

হংকং অবজারভেটরির তথ্যমতে, টাইফুনটির কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। স্থলভাগে প্রবেশের পর এটি ধীরে ধীরে দুর্বল হলেও দক্ষিণ গুয়াংডংয়ের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ন্যাশনাল রেডিও জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত গুয়াংডং প্রদেশে নিরাপত্তার জন্য ৭ লাখ ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগের দিন প্রায় ৩ লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করেছে, সপ্তাহান্তজুড়ে দক্ষিণ গুয়াংডং ও দক্ষিণ-পূর্ব ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, গুয়াংডং উপকূলের হুইলাই কাউন্টিতে বহু গাছ উপড়ে পড়েছে।

এদিকে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে রোববার প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হংকংজুড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X