রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন রিটন

নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাহফুজুর রহমান রিটন। ছবি : কালবেলা
নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাহফুজুর রহমান রিটন। ছবি : কালবেলা

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

নবনিযুক্ত রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ ন ম বজলুর রশীদ।

এর আগে, দুপুরে নগর ভবনে নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা। পরে বিদায়ী প্রশাসককেও ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যথাযথভাবে পালন করবো। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বৃদ্ধি করা হবে। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে নাগরিক ভোগান্তি দূর করা হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনকে একটি কার্যকর সিটি করপোরেশনে পরিণত করতে চাই। এ কাজে আমি নগরবাসী ও সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করছি।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহসভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, সাবেক আহ্বায়ক ও ১নং সদস্য অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন- বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, রাজপাড়া থানা বিএনপির মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব, নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদল আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টায় হজরত শাহ মখদুম রুপোশ (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের ৫টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর নবনিযুক্ত রাসিক প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন। নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X