সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা
সিলেট সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি : কালবেলা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেছেন, একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়ে তুলতে সিসিক কাজ শুরু করেছে। এ লক্ষ্যেই নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমার এসফল্ট মাঠে প্রধানমন্ত্রী ঘোষিত সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে নির্বিচারে বৃক্ষনিধনের ফলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সেই কর্মসূচি বাস্তবায়নে সিলেটে কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। চলতি বছর সিটি কর্পোরেশন এলাকায় ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে।

সিসিক প্রশাসক বলেন, সিলেট সিটি করপোরেশনের আয়তন তুলনামূলকভাবে সীমিত হলেও উপযুক্ত স্থান চিহ্নিত করে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী স্থান এসফল্ট মাঠেই প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এছাড়া নগরীর খালি ও উপযুক্ত স্থানগুলোতেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণ ও পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন সিসিক প্রশাসক। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। পরিবেশগত ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্যবর্ধন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর নিশ্চিত করতে বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ জরুরি। গ্রিন অ্যান্ড ক্লিন সিটি গড়ার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে সিসিক প্রশাসক আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরিবেশ সংরক্ষণে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X