বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ওষুধের কারখানায় আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

বরিশাল নগরীর রূপাতলী গ্যাসটারবাইন এলাকার ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’ কারখানার বয়লার ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে লাগা এ আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হলেও প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

প্রতিষ্ঠানটির শ্রমিকরা জানায়, ‘বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার অভ্যন্তরে স্টিম তৈরির বয়লার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বয়লারের পাশে মজুত করে রাখা জ্বালানি কাঠের গুঁড়িতে ছড়িয়ে পড়ে। এতে কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসে।’

​বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মানিকুজ্জামান জানান, বিকেল সাড়ে ৩টায় খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের অতিরিক্ত তাপ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তা দ্রুত কাঠের গুঁড়িতে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ৫টি ইউনিটের চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X