পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়া সড়ক’ ক্ষতিগ্রস্ত করায় এক ব্যক্তিকে জরিমানা

ফুলগাজীতে নির্মাণাধীন বেগম খালেদা জিয়া সড়ক । ছবি : কালবেলা
ফুলগাজীতে নির্মাণাধীন বেগম খালেদা জিয়া সড়ক । ছবি : কালবেলা

অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পিকআপ ও ট্র্যাক্টর দিয়ে পরিবহন করে ফুলগাজীতে নির্মাণাধীন ‘বেগম খালেদা জিয়া সড়ক’ ক্ষতিগ্রস্ত করায় মো. রাসেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ফুলগাজী উপজেলার নোয়াপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ এ রাস্তার কাজ চলমান রয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু সংসদের উদ্বোধনী অধিবেশনে তার বক্তব্যে বলেছিলেন, ফুলগাজীতে ‘বেগম খালেদা জিয়া সড়ক’ নামের একটি সড়ক রয়েছে। খালেদা জিয়ার নামে থাকার কারণে গত ১৭ বছর ওই সড়কে কোনো উন্নয়ন কাজ হয়নি। বর্তমানে ওই সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে।

গত সপ্তাহে ওই সড়কের নিম্নমানের কাজ করার অভিযোগে সংসদ সদস্য রফিকুল আলম মজনু সরেজমিন পরিদর্শন করে ঠিকাদারকে কাজের গুণগত মান ঠিক রাখার পরামর্শ দিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, গত কয়েকদিন থেকে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ওই সড়কের ওপর দিয়ে পরিবহন করা হচ্ছে। এতে সড়কের প্রায় দুই কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, গায়েনবাড়ি এলাকা থেকে তাড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের কাজ চলমান রয়েছে। কিন্তু একটি অসাধুচক্র রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে পিকআপ ও টাক্টরে করে এ সড়ক দিয়ে পরিবহন করে। এতে রাস্তার প্রায় দুই কিলোমিটার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান নাজির এন্টার প্রাইজের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ১১ হাজার টাকার বিটুমিন এখন ১৭ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। গত সপ্তাহে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামের সড়কের নির্মাণ কাজ গুণগত মান ঠিক রাখার নির্দেশনা দেন। তার পর থেকে আমাদের শ্রমিকরা সর্বোচ্চ কাজ করে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু একটি অসাধুচক্র রাতের আঁধারে সড়ক দিয়ে মাটির গাড়ি পরিবহন করায় রাস্তার প্রায় দুই কিলোমিটার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসী ও ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। নির্মাণাধীন সড়ক নষ্ট করায় ঠিকাদারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X