মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব : ফখরুদ্দিন মানিক

পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের উদ্যোগে এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দীন মানিক এবং সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মনির উদ্দিন মণি।

সভাপতির বক্তব্যে ডা. ফখরুদ্দীন মানিক বলেন, দাগনভূঞা-সোনাগাজীর সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষাবৃত্তি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি বিগত সময়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সচিব মাহবুবুল হক, সাবেক অতিরিক্ত সচিব ড. খুরশিদ আলম, পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সাঈদ ও সাখাওয়াত হোসেন, ইব্রাহীম বাহারী, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শরিফুল ইসলাম ও কাজী মুহাম্মদুল্লাহ আজাদ, তারেক মাহমুদ, মো. মাসুদ, অধ্যাপক জয়নুল আবেদীন খান, রফিকুল ইসলাম দুলাল, রেজাউল করিম সবুজ, তসলিম আলম, গাজী শাখাওয়াত হোসেন, চৌধুরী মমিনউল্যাহ প্রমুখ।

বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দাগনভূঞা-সোনাগাজীর টেকসই উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানটি আন্তরিক ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X