নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:১৫ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে অসহায়-দুস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নারায়ণগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৮ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতির মিলনায়তনে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ভাই এবং স্টার্কট্রি গ্রুপের পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নারায়ণগঞ্জ সদর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ধাপে ধাপে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— সেমাই, চিনি, পোলাও চাল, দুধ, আলু, মসলা, চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। প্রথম পর্যায়ে সদর থানার বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরণকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগে বিভিন্ন কারণে এসব কার্যক্রম প্রকাশ্যে আনা হয়নি, তবে এখন থেকে বৃহৎ পরিসরে নিয়মিতভাবে আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হচ্ছি। নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া দেশের যেকোনো অঞ্চল থেকে অসহায় কেউ সহযোগিতা চাইলে আমরা সাধ্যমতো পাশে দাঁড়াব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের সভাপতি সজল এবং সদস্য সচিব শাহেদ আহম্মেদসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X