লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে শিমুলিয়া ঘাটে পর্যটকের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে শিমুলিয়া ঘাটে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ছবি : কালবেলা
ঈদের ছুটিতে শিমুলিয়া ঘাটে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। পার্শ্ববর্তী জেলা, রাজধানী ঢাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে আসছেন অনেক পর্যটক।

ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। পদ্মা নদীর অপরূপ দৃশ্য ও পদ্মা সেতু একনজর দেখার জন্য পর্যটকদের আগ্রহের কোনো কমতি ছিল না।

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক নাজমুল জাহিদ হাসান বলেন, সারা বছর ঢাকায় সিসাযুক্ত বাতাসে থেকে হাঁপিয়ে উঠেছি। সময় করতে পারিনা। তাই ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। ছেলে-মেয়েদের নিয়ে শিমুলিয়া ঘাটে এসে খুব ভালো লাগছে। পদ্মা নদী ও পদ্মা সেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

ঈদকে ঘিরে ঘাট এলাকার হোটেল রেস্টুরেন্টগুলোতে বেড়েছে বেচাকেনা। অনেক প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষাধিক টাকার বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মালিকরা।

চাপ সামলাও রেস্টুরেন্ট মালিক বলেন, ঈদের সময় ব্যবসা বেশ ভালো হচ্ছে। আমরা পর্যটকদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি।

এছাড়া ঘাট এলাকায় গড়ে ওঠা ছোট ছোট দোকান, কাবাব ঘর ও শিশুদের খেলনার দোকানেও বিক্রি বেড়েছে কয়েকগুণ।

এদিকে, পর্যটকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। ট্রলার ঘাটের ইজারাদার মোতালেব খান বলেন, দূর-দূরান্ত থেকে পর্যটকরা নদী ভ্রমণে আসছেন। আমরা ট্রলার চালকদের নির্দেশনা দিয়েছি, তারা যেন সুরক্ষা বিধি মেনে চলেন এবং কোনো ঝুঁকি না নেন। ঈদের ছুটিতে শিমুলিয়া ঘাটে এমন প্রাণচাঞ্চল্য এলাকাটিকে উৎসবমুখর করে তুলেছে।

অপরদিকে, জৌলুস হারালেও দর্শনার্থীদের কাছে কদর কমেনি মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের। প্রতিদিন পর্যটকদের কমবেশি আনাগোনা লেগেই আছে। বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা হলেই এখানে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। শুধু দেশি পর্যটক নয়, এখানে বিদেশি পর্যটকদের দেখা পাওয়া যায়। পদ্মা পারের নির্মল বাতাস, ইলিশের জন্য বিখ্যাত ঘাটের রেস্টুরেন্ট পাড়া আর সেই সাথে পদ্মা পারে গড়ে উঠা দেশীয় পিঠা-পুলি, পানিপুরি, তান্দুরী চা, নাগরদোলাসহ নানা কিছু উপভোগ করতে পর্যটকরা এখন ছুটে আসছে শিমুলিয়া ঘাটে। ঘাটের এই ভ্রমটিকে স্মরণ করে রাখতে অনেকেই স্বজনদের সঙ্গে সেলফি তুলছেন।

পর্যটকদের আগমনে সরগরম হয়ে উঠেছে শিমুলিয়া ঘাট। পদ্মা সেতু চালুর পর পদচারণা ও কোলাহলযুক্ত এ ঘাটটি তার জৌলুস হারিয়েছে। প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার, ফেরি ও লঞ্চ চলাচল, পুলিশ ও প্রশাসনের ব্যস্ততাসহ সব কিছুই যেন এখন স্মৃতি হয়ে আছে।

জৌলুস হারিয়ে ঘাটে পরিণত হয়েছে কোলাহল মুক্ত একটি জনপদ। জৌলুস হারালেও দর্শনার্থীদের কাছে এর কদর কমেনি। দিনের বেলায় এখানে দর্শনার্থীদের তেমন পদচারণা না থাকলেও সন্ধ্যার পর দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যায়।

এসব দর্শণাথী বা পর্যটকদের আনাগোনাকে কেন্দ্র করে শিমুলিয়া ৩ নং ফেরি ঘাটের কাছে গড়ে উঠেছে দেশীয় লোকজ মেলা। সেখানে বিক্রি হয় গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা, আস্ত আলুর গরম তেলে ভাজা চিপস, মৌড়কা পিঠা, ভারতীয় আদলে পানি পুরি, তান্দুরী চা, কচি ডাব, শিশুদের খেলাধুলার নানা খেলনা, দেশীয় গরুর দুধের চা, সেই সাথে প্রায় শত প্রকার মসলা দিয়ে পান। আর রাতের ডিনারের জন্য রেস্টুরেন্ট পাড়ায় ইলিশের ভাজা খেতে ভিড় জমান এসকল দর্শনার্থীরা।

দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিমুলিয়া ঘাট বা মাওয়ার রেস্টুরেন্টের ইলিশ ভাজার কথা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশ ও দেশের বাইরে। সেই সঙ্গে ঘাটে দাঁড়িয়ে উপভোগ করা যায় পদ্মার নির্মল বাতাস, স্বচ্ছ পানি আর পদ্মা সেতু। ঢাকার সিসাযুক্ত বাতাস হতে একটু মুক্তি পেতেই পর্যটকরা ছুটে আসেন এই শিমুলিয়া ঘাটে।

কেউ আসেন পরিবার পরিজন নিয়ে, কেউবা আসেন প্রেমিক প্রেমিকা নিয়ে আবার আনেকেই আসেন বন্ধু বান্ধব মিলে। এরা ঘাটের কাছে পদ্মা পারে দাঁড়িয়ে পদ্মার নির্মল বাতাস শরীরে লাগিয়ে নেন। হাফ ছেড়ে উপভোগ করেন এক অন্যপদ স্বাদ।

নারায়নগঞ্জের চাষাঢ়ার বাসিন্দা আসাদুজ্জামান খান বলেন, এখানে তার স্বজনদের নিয়ে বেড়াতে এসেছেন। কাজের চাপে অনেক দিন স্বজনদের নিয়ে একসাথে চলা হয় না। তাই সবাইকে নিয়ে চলে এসেছি শিমুলিয়ার এই পদ্মা পারে। এখানে এসে বেশ ভালো লাগছে। দেশীয় পিঠা-পুলি খাওয়া হল, তান্দুরী চা ভিন্ন মাত্রা যুক্ত করেছে খাবারের স্বাদ। রাতে রেস্টুরেন্টে ইলিশ ভাজা খেয়ে বাড়ি ফিরবো।

পানিপুরির দোকানি আরাফাত হোসেন জানান, বৃহস্পতি, শুক্র ও শনিবার এখানে পর্যটকদের ভিড় বেশী থাকে। এ তিন দিন তার বেচাকেনা বেশ ভালো যায়। ১০ থেকে ১৫ হাজার টাকা বিক্রি হয় ওই তিন রাতে। আর এখন ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে বেচা-কেনা বেশ ভালো হচ্ছে।

তান্দুরী চায়ের দোকানদার বলেন, তার কাছে ৩০ থেকে ৯৫ টাকা দামের তান্দুরী চা রয়েছে। মাটির কাছে চায়ে পুড়িয়ে এই চা খেতে পর্যটকরা ভিড় করে।

পান দোকানদার আলতু মিয়া বলেন, ১০ থেকে ৫ শ টাকা পর্যন্ত পান রয়েছে তার কাছে। প্রায় শত পদের মশলা দিয়ে তৈরী করা হয় এসব পান। শৌখিন লোকজন শখ করেই এই পান খান। নিয়মিত পান খাওয়ার লোকজন এখানে তেমন একটা আসেনা। পর্যটকরাই এ পানের মূল ক্রেতা।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানান, ঘাটে এখন ফেরি পারাপার না থাকলেও পর্যটকদের আনাগোনা রয়েছে। রেস্টুরেন্টসহ ঘাটে পর্যটন কেন্দ্রিক বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে। উন্মুক্ত রাখা হয়েছে পদ্মা পার। পর্যটকদের নিরাপত্তায় পর্যটন পুলিশ, থানা পুলিশ, সাদা পোশাকের পুলিশসহ প্রশাসন কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X