কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

খালি নেই কক্সবাজারের কোনো হোটেল

কক্সবাজারের রাতের চিত্র । ছবি : কালবেলা
কক্সবাজারের রাতের চিত্র । ছবি : কালবেলা

ঈদ উপলক্ষে দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ভিড় জমেছে। হোটেল-মোটেল-রিসোর্টসহ শহরের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোথাও কোনো রুম খালি নেই। ৩০ মার্চ পর্যন্ত বেশিরভাগ হোটেলের অগ্রিম বুকিং রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ( ২৪ মার্চ) বিকেলে কক্সবাজারের বিভিন্ন হোটেলে ঘুরে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকারি ছুটির শেষ দিন সোমবার পার হলেও কক্সবাজারে যেন উৎসব চলছে। ঈদ উপলক্ষে ছোট এই শহর জনসমুদ্রে পরিণত হয়েছে। গত তিন দিন থেকে কোথাও তিল ধারণের জায়গা নেই।

কক্সবাজারের পর্যটনস্পট সমূহে মানুষের জনসমুদ্র। ঈদের ছুটিতে আবালবৃদ্ধবনিতার বাঁধভাঙা সমাগমে সমুদ্র শহর যেন উৎসবের জনসমুদ্রে পরিণত হয়েছে।

ঈদের ৪র্থ দিনেও সৈকতের সব পয়েন্টে মানুষের ভিড়ে লোকারণ্য বিশাল বালিয়াড়ি। হোটেলগুলোর রুম আগে থেকেই বুকিং দিয়ে রেখেছেন পর্যটকরা। অতিরিক্ত পর্যটকের কারণে হোটেল- রেস্তোরাঁ, অভ্যন্তরীণ পরিবহনে পর্যটকদের বাড়তি টাকা গুণতে হচ্ছে।

অনেক পর্যটক কক্সবাজারের সমুদ্র সৈকত ঘুরতে এসে পার্শ্ববর্তী রামুর বৌদ্ধ প্যাগোডায়, মহেশখালীর আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়ার বাতিঘর ঘুরতে যান। এতে একেকজন পর্যটক কয়েকদিনের জন্য রুম বুকিং দিয়ে রাখেন।

কক্সবাজার হোটেল টাইড ওয়াটারের ব্যবস্থাপক আনোয়ার সিকদার বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত আমাদের হোটেলের অগ্রিম রুম বুকিং দেওয়া আছে। আমরা কোনো পর্যটকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছি না। আগের মতোই সবকিছু চলছে।

হোটেল মোটেল মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, হোটেল-মোটেল-রিসোর্টসহ শহরের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোথাও কোনো রুম খালি নেই। ৩০ মার্চ পর্যন্ত বেশির ভাগ হোটেলের অগ্রিম বুকিং রয়েছে।

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে পর্যটকের চাপ বেড়েছে, প্রায় সব হোটেলেই পর্যটক আছেন। আমরা সব হোটেলকে নির্দেশনা দিয়েছি যেন পর্যটকদের হয়রানি করা না হয় এবং ন্যায্যমূল্য রাখা হয়।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল হক জানান, পর্যটন সংশ্লিষ্টরা ট্যুরিস্টদের হয়রানি না করে সেদিকটাই আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। পর্যটকদের যাতে অতিরিক্ত টাকা গুণতে না হয়, সেজন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, ‘পর্যটকরা এই শহরের অতিথি, তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে-কোনো সেবায় জেলা প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X