শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র : নাছির উদ্দীন চৌধুরী

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নাছির উদ্দীন চৌধুরী। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নাছির উদ্দীন চৌধুরী। ছবি : কালবেলা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বলেন, আওয়ামিলীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র। আমরা এবং আওয়ামিলীগ মিলেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তাদের সাথে দূরত্ব নেই। আওয়ামিলীগের কেউ যদি আমাদের দলে আসতে চায় তাকে নেব, তবে সুযোগ সন্ধানী কেউ যেন না আসে।

তিনি বলেন, আজ ২৫শে মার্চ গণহত্যা দিবসে সকল বীর শহীদদের স্মরণ করছি। আমি নির্বাচিত হয়ে শাল্লায় আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যা শুনে এগুলো সমাধান করতে চাই। যেকোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। শুনেছি বিভিন্ন গ্রামে চুরি হচ্ছে এগুলো প্রতিহত করতে হবে। শাল্লাকে দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

বুধবার (২৫ মার্চ) দুপুরে শাল্লা উপজেলা গণমিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন চৌধুরী বলেন, আমরা ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে দলের প্রতি আনুগত্য রেখেই কাজ করব। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তারেক রহমান সরকার থেকে ১০ লক্ষ টাকা ও কিছু পোশাক-পরিচ্ছদ দিয়েছিল, এগুলো নাকি আমি খেয়েছি। এসব মিথ্যা অপবাদ দিচ্ছে জামায়াতের শিশির মনির সাহেব, আপনারা তার কথা বিশ্বাস করবেন না।

তিনি আরও বলেন, কাজ করতে কিছু সময় লাগে, আমার প্রতি বিশ্বাস রাখুন আমি এলাকার উন্নয়নে আপনাদের জন্য কাজ করব। আমার জীবনের শেষ সময়ে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, আদুল মজিদ ও নাছির উদ্দীন চৌধুরীর নির্বাচনী চীফ এজেন্ট রুদ্র মিজানসহ অনেকে।

এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১০

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১১

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৩

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৪

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৫

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৬

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৭

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৮

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৯

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

২০
X