গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য নদীতে পড়েনি তরমুজবোঝাই ট্রাক, প্রাণে বাঁচলেন ৩ জন

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে পড়ে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ছবি : কালবেলা
দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে পড়ে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে পড়ে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।

বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে এ ঘটনা ঘটে। এতে ট্রাকচালক ও তরমুজ ব্যবসায়ীসহ তিনজন নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন।

ট্রাকচালক মো. মোখলেস হাওলাদার জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে ১ হাজার ৭০০ পিস তরমুজ নিয়ে তারা গাজীপুরের উদ্দেশে যাচ্ছিলেন। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের ঢালু বাইপাস সড়ক দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ ট্রাকের হাইড্রোলিক ব্রেকের পাইপ ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে যেতে থাকে। ভাগ্যক্রমে পন্টুনের বাইরের দিকের উঁচু অংশে ধাক্কা লেগে ট্রাকের এক্সেল ভেঙে আটকে যায়। ফলে ট্রাকটি নদীতে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়।

তরমুজের মালিক মো. ফয়সাল জানান, নিজেদের ক্ষেতের ৩৫ হাজার টাকার তরমুজ নিয়ে তারা গাজীপুর যাচ্ছিলেন। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও তাদের বড় অংকের আর্থিক লোকসান গুনতে হচ্ছে। ট্রাকটি উদ্ধারে রেকার ভাড়া ৪ হাজার ৮০০ টাকা, পণ্য স্থানান্তরে নতুন ট্রাক ভাড়া ১০ হাজার ৫০০ টাকা এবং শ্রমিক খরচ বাবদ ৪ হাজার টাকাসহ মোট ১৯ হাজার ৩০০ টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। তিনি অভিযোগ করেন, ট্রাকটির ইঞ্জিন দুর্বল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে ট্রাক থেকে তরমুজ আনলোড করা হচ্ছে। এরপর বিআইডব্লিউটিসির নিজস্ব রেকার দিয়ে ট্রাকটি পন্টুন থেকে সরিয়ে নেওয়া হবে।

৭ নম্বর ফেরিঘাটের টার্মিনাল সহকারী (টিএ) কাজী নবীন জানান, ট্রাকটি পন্টুনের একপাশে আটকে থাকলেও ফেরিতে যানবাহন পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X