কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

যুবদলের পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি। ছবি : সংগৃহীত
যুবদলের পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের উপেক্ষা করা হয়েছে অভিযোগ তুলে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা।

সোমবার (০৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা, গ্রেপ্তার ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েও যারা যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, তাদের অনেকেই নতুন কমিটিতে স্থান পাননি। বরং সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

তাদের দাবি, ত্যাগ, অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়নের পরিবর্তে ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত পদবঞ্চিতদের মূল্যায়ন করে সাংগঠনিক ভারসাম্য ফিরিয়ে আনার দাবি জানান তারা। অন্যথায় সংগঠন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X