মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় রেল-বাস সংঘর্ষে ১২ নিহত : দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি মো. হেলাল ও মো. কাওছার হোসেন | ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আসামি মো. হেলাল ও মো. কাওছার হোসেন | ছবি : সংগৃহীত

কুমিল্লায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং মামলার আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ।

গত ৪৮ ঘণ্টা যাবৎ চলা এ অভিযানে বুধবার (২৫ মার্চ) গ্রেপ্তার হন তারা।

চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের কর্মকর্তারা জানান, গত ২২ মার্চ দিবাগত রাতে কুমিল্লা জেলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং রেল চলাচল স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার তহুরা জান্নাত বলেন, নিহত ১২ জনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরপরই মামলা নেওয়া হয় এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে জেলার এক কর্মকর্তা বলেন, র‍্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে মো. হেলাল (৪১) ও মো. কাওছার হোসেন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X