মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের নাম না নেওয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন বিএনপির

অনুষ্ঠানস্থল। ছবি : কালবেলা
অনুষ্ঠানস্থল। ছবি : কালবেলা

ঝিনাইদহের মহেশপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ না করার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত দিবসের কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খাদিজা আক্তার। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।

একই সঙ্গে তাদের দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গও বক্তব্যে এড়িয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জন করে সভাস্থল ত্যাগ করেন।

তাদের মতে, একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে ইতিহাসের একটি অংশ উপেক্ষিত হয়েছে। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।

মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারী কর্মসূচিতে উপজেলা প্রশাসনের আমন্ত্রণে আমরা সে অনুষ্ঠানে উপস্থিত হই। কিন্তু ইউএনও খাদিজা তার স্বাগত বক্তব্যের কোনো অংশে স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় আমরা অনুষ্ঠান বর্জন করে সেখান থেকে চলে এসেছি।

তিনি আরও বলেন, এই উপজেলা প্রশাসন একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। যার জন্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বক্তব্যে উল্লেখ করেননি।

তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় খাদিজা আক্তারকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

কালবেলা/এআই/এমএসকেএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X