কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
পদ্মায় বাসডুবি

দুই সন্তানকে এতিম করে না ফেরার দেশে সেই দম্পতি

জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মুক্তা খানম। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মুক্তা খানম। ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার আশায় বুকভরা আশা নিয়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন তারা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় প্রাণ হারানো জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মুক্তা খানমের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই কবরে তাদের শেষ বিদায় জানানো হয়।

নিহত জাহাঙ্গীর আলম (৫০) ও মুক্তা খানম (৪৫) রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর আলম পেশায় একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। অসুস্থ স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য দুই ছেলেকে বাড়িতে রেখে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেলে সেই স্বপ্ন মুহূর্তেই বিলীন হয়ে যায়।

মরদেহ উদ্ধার করে বোয়ালিয়া গ্রামে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের গগনবিদারী আর্তনাদ আর এলাকাবাসীর শোকে ভারী হয়ে ওঠে গ্রামের বাতাস।

স্থানীয়রা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে তারা কালুখালী থেকে উঠেছিলেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে প্রথমে মুক্তা খানম এবং পরবর্তীতে জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের জানাজায় অংশ নেওয়া এলাকাবাসীর মধ্যে তীব্র শোকের পাশাপাশি ক্ষোভও দেখা গেছে।

তাদের অভিযোগ, ফেরিঘাট এলাকায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও তদারকির অভাবেই এমন মর্মান্তিক প্রাণহানি ঘটছে। একটি বাস কীভাবে পন্টুনে ওঠার সময় সরাসরি নদীতে পড়ে যায়, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তারা অনতিবিলম্বে ফেরিঘাটে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে আর কোনো সন্তানকে এভাবে এতিম হতে না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X