কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক হওয়ার স্বপ্ন আর সাজানো সংসার, সব কেড়ে নিল পদ্মা

কাজী সাঈফ আহমেদ সৌম্য ও তার স্ত্রী জহুরা অন্তি। ছবি : সংগৃহীত
কাজী সাঈফ আহমেদ সৌম্য ও তার স্ত্রী জহুরা অন্তি। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ দম্পতি কাজী সাঈফ আহমেদ সৌম্য (৩০) ও জহুরা অন্তি (২৭)। বিয়ের মাত্র এক বছরের মাথায় তাদের এই অকাল মৃত্যুতে রাজবাড়ীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জানাজা শেষে শহরের নতুন বাজার কবরস্থানে তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মার্চ) বিকেলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসে করে ঢাকা যাচ্ছিলেন সৌম্য ও জহুরা। বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। দীর্ঘ ৭ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি টেনে তুললে ভেতর থেকে এই দম্পতির নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে স্বামী-স্ত্রীর যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন ছাড়াও শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নিহত সৌম্য রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের কাজী মুকুলের একমাত্র ছেলে এবং জহুরা অন্তি একই এলাকার মৃত ডা. আব্দুল আলীমের মেয়ে ও একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন।

জানাজায় বিলাপ করতে করতে সৌম্যের বড় চাচা কাজী গোলাম আহমেদ বলেন, নিজের সন্তানের মতো করে সৌম্যকে বড় করেছি। ওর পড়াশোনা, চাকরি, বিয়ে— সবই আমার হাত ধরে হয়েছে। আজ ভাগ্যের কী নির্মম পরিহাস, এক বছরের মাথায় দুই সন্তানের লাশ সামনে নিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে। তিনি উপস্থিত সবার কাছে এই দম্পতির জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

দৌলতদিয়া ঘাটের এই ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল ২৩ জন এবং আজ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X