পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

থানায় হামলার ঘটনায় জামায়াতের সাবেক নেতা আটক

পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান | ছবি : সংগৃহীত
পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান | ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান নামে জামায়াতের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির।

শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে মিজানুর রহমান মিজানকে আটক করা হয়। একই সময় তার বাবা গোলাম মোস্তফাকেও ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হয়। তবে সকালেই গোলাম মোস্তফাকে ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম বলেন, থানায় হামলার সঙ্গে জড়িত থাকায় মিজানুর রহমান মিজান নামে জামায়াতের এক সাবেক নেতাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে পলাশবাড়ী উপজেলা জামায়াত আমির আবু বক্কর প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মিজানুর রহমান মিজানকে পুলিশ আটকের করেছে, বিষয়টি আমি জানতে পেরেছি। তবে কেন আটক করেছে, সে বিষয়ে আমি এখনো কিছু জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X