নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গরুর ধান খাওয়া নিয়ে বিরোধে কৃষক নিহত

মদন থানা। ছবি : সংগৃহীত
মদন থানা। ছবি : সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় গরুর ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাচ্চু তালুকদার (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর হাওরে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু তালুকদার পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরে জমি বন্ধক নিয়ে বোরো ধানের আবাদ করেছিলেন। ধান পেকে যাওয়ায় আর কয়েকদিন পরেই তা ঘরে তোলার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে মাখনা গ্রামের বাসিন্দাদের গবাদি পশু তার জমির ধান খেয়ে নষ্ট করছিল। এ নিয়ে বাচ্চু তালুকদার ইতোপূর্বে কয়েকবার প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার পাননি।

বৃহস্পতিবার বিকেলে তিনি জমিতে গিয়ে দেখেন, গবাদি পশু তার পাকা ধান খেয়ে সাবাড় করে ফেলেছে। এ সময় তিনি চিৎকার করে ক্ষোভ প্রকাশ করলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। বাচ্চু তালুকদার পুনরায় এর প্রতিবাদ করলে করিল ইসলামের সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই কৃষক।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১০

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১২

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৩

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৪

আজকে স্বর্ণের বাজারদর

১৫

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৬

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৭

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৮

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৯

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

২০
X