নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

১৭৫ শিল্পীর শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার 

১৭৫ জন শিল্পীদের নিয়ে 'শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার' অনুষ্ঠিত। ছবি : কালবেলা
১৭৫ জন শিল্পীদের নিয়ে 'শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার' অনুষ্ঠিত। ছবি : কালবেলা

স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে একসাথে ১৭৫ জন শিল্পীদের নিয়ে 'শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার' অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে 'হাতেখড়ি নওগাঁ' নামে একটি সংগঠন এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

সংগঠনের সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, হাতেখড়ি নওগাঁর উপদেষ্টা বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন ও সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন।

পরে সন্ধ্যায় একই মঞ্চে একসাথে ১৭৫ জন শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, গান এবং নাচ পরিবেশন করা হয়। যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।

আয়োজকরা জানান, সাংস্কৃতিক অঙ্গণে ২০১০ সাল থেকে এ পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাতের পরেও সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে শিশুদের মেধা ও মনন বিকাশে কাজ করছে সংগঠনটি। এই ১৫ বছরে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলায় পড়াশুনা করেছেন। অনেকেই জাতীয় পর্যায়ে আবৃত্তি ও চিত্রাঙ্কনে সাফল্যের স্বাক্ষর রেখে 'হাতেখড়ি নওগাঁ' এগিয়ে চলছে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X