গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

গৃহবধূকে গলা কেটে হত্যার পর লাশ দেখতে ভাড়া বাড়িতে জনতার ভিড়। ছবি : কালবেলা
গৃহবধূকে গলা কেটে হত্যার পর লাশ দেখতে ভাড়া বাড়িতে জনতার ভিড়। ছবি : কালবেলা

গাইবান্ধার পলাশবাড়িতে ভাড়া বাসা থেকে ববিতা বেগম নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পলাশবাড়ি থানা পুলিশ।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আমালাগছি এলাকার একটি ভাড়া বাসা থেকে ববিতা বেগমের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে কেটে ফেলা একটি পুরুষাঙ্গ পায় পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের মা হাসনা বেগম বাদী হয়ে ববিতার স্বামী হারুনকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে পলাশবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরুষাঙ্গটি ববিতার স্বামী হারুন মিয়ার। একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে, শনিবার স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ববিতা তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে হারুন তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান। রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাধীন অবস্থায় হারুনকে গ্রেপ্তার করা হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, গলা কেটে হত্যার ঘটনায় ববিতা বেগমের পলাতক স্বামী হারুন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, স্বামী হারুন মিয়া শঙ্কামুক্ত হলেও রক্তস্বল্পতার কারণে তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। তিনি কোনো কথা বলছেন না। সুস্থ হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X