ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন মুরাদ

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : সংগৃহীত  
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : সংগৃহীত  

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ধামরাইয়ের বাসিন্দা ইয়াছিন ফেরদৌস মুরাদ।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইয়াছিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ইয়াছিন ফেরদৌস মুরাদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় ধামরাইয়ের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। মানুষের ধারণা, যোগ্য ব্যক্তিকেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। তিনি ভালুম আতাউর রহমান খান কলেজের ছাত্রদলের সভাপতি ছিলেন, পরে তিনি ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলনে মাঠে থেকে জেল জুলুম সহ্য করে তারেক জিয়ার নেতৃত্বে রাজনীতি করেন। বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X