কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল মিলবে না কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন ব্যবস্থা সুশৃঙ্খল করতে বিশেষ ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী ৫ এপ্রিল থেকে এই কার্ড ছাড়া জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেওয়া যাবে না।

বুধবার (১ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। পরবর্তীতে জেলার ১৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পেজ থেকেও বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বৈধ মোটরসাইকেল চালকদের নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড পেতে আবেদনকারীকে মূল জাতীয় পরিচয়পত্র (NID), মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি ও সচল মোবাইল নম্বর প্রদর্শন করতে হবে।

অন্য জেলা থেকে এসে যারা কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত বা বসবাস করছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ব্যবসা-বাণিজ্য শাখা’ থেকে কার্ড নিতে হবে। অন্যান্য উপজেলায় অবস্থানরত বহিরাগতদের সংশ্লিষ্ট ইউএনও অফিস থেকে কার্ড সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ৪ এপ্রিলের মধ্যে বাধ্যতামূলকভাবে এই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে জেলার কোনো পাম্প থেকে জ্বালানি তেল পাওয়া যাবে না। জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত জ্বালানি কোনোভাবেই অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রি করা যাবে না।

কিশোরগঞ্জ শহরের মোটরসাইকেল চালক হুমায়ুন কবির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, জ্বালানি সংকট ও অনিয়ম রোধে এটি ভালো পদক্ষেপ। তবে নির্ধারিত সময়সীমা কম হওয়ায় যারা ব্যস্ত থাকেন তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ হতে পারে। প্রশাসনের কাছে অনুরোধ, প্রক্রিয়াটি যেন সহজ করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস মুঠোফোনে জানান, জেলা প্রশাসক কার্যালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত প্রাথমিক সময়সীমা থাকলেও পরবর্তীতেও কার্ড বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সুষ্ঠুভাবে কার্ড বিতরণের সব প্রস্তুতি আমাদের রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X