মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে বিরল ‘ব্রাউন সার্জনফিশ’, দেখতে জনতার ভিড়

এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘ব্রাউন সার্জনফিশ’।
এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘ব্রাউন সার্জনফিশ’।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘ব্রাউন সার্জনফিশ’। বুধবার (১ এপ্রিল) বিকেলে মাছটি বিক্রির জন্য মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে এটি দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় জমে যায়। কোনো কোনো এলাকায় এই মাছটি ‘ট্যাং মাছ’ নামেও পরিচিত।

গভীর সাগরে মাছ ধরার সময় হঠাৎ জেলের জালে ধরা পড়ে এই বিচিত্র গড়নের মাছটি।

ওয়ার্ল্ডফিশ-এর সাবেক গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, সার্জনফিশ পরিবারের এই মাছটির শরীর পাশ থেকে চাপা ও ডিম্বাকৃতি, যা একে পানিতে দ্রুত চলাচলে সহায়তা করে। এর গায়ের রং সাধারণত ধূসর থেকে বাদামি হয় এবং চোখ ও পাখনার আশপাশে হালকা সোনালি বা হলুদ আভা দেখা যায়।

তিনি আরও জানান, এই মাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো লেজের গোড়ায় থাকা অত্যন্ত ধারালো কাঁটা। এটি অনেকটা সার্জনের ব্যবহৃত ‘স্কালপেল’ বা চাকুর মতো ধারালো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘সার্জনফিশ’। আত্মরক্ষার সময় এটি এই কাঁটাকে অস্ত্রের মতো ব্যবহার করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরনের সার্জনফিশ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সচরাচর দেখা যায় না। তবে বঙ্গোপসাগরের উষ্ণ পানিতে এদের বিচরণ রয়েছে। এরা মূলত প্রবালপ্রাচীর এলাকায় বসবাস করে এবং শৈবাল খেয়ে সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।

মাছটি সাধারণ খাবারের মাছ হিসেবে খুব একটা প্রচলিত নয়; বরং এর রঙিন ও বিচিত্র রূপের কারণে অ্যাকোয়ারিয়ামের ‘শো-পিস’ হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এই মাছ সাধারণত কেজি দরে নয়, বরং পিস হিসেবে বিক্রি হয়। প্রজাতিভেদে একেকটি মাছের দাম ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

মৎস্য কর্মকর্তা আরও জানান, মাছটি পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ধরার সময় বা পরিষ্কার করার সময় লেজের সেই ধারালো কাঁটার আঘাতে জখম হওয়ার সম্ভাবনা থাকে, তাই জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মৎস্য বন্দরে মাছটি দেখতে আসা মো. সোহেল রানা বলেন, এমন অদ্ভুত মাছ আমরা আগে কখনও দেখিনি। দেখতে একদম আলাদা, তাই কৌতূহল নিয়ে কাছ থেকে দেখতে এসেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X