মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে উঠল বিশালাকৃতির দুই কোরাল

গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি কোরাল মাছ।
গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি কোরাল মাছ।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি কোরাল মাছ। সোমবার (৬ এপ্রিল) আলীপুর মৎস্য বন্দরে মাছ দুটি নিয়ে আসা হলে স্থানীয় উৎসুক জনতা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ৩৫ কেজি ওজনের এই মাছ দুটি শেষ পর্যন্ত ৫২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, ‘মেসার্স সাগর ফিশ’ এর রুহুল মাঝির ফিশিং বোট নিয়ে জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সাগর উত্তাল থাকায় বেশ কয়েক দিন তেমন মাছ না পেলেও জাল তোলার শেষ মুহূর্তে দানবীয় আকৃতির এই কোরাল দুটির দেখা মেলে। মাছ দুটির সম্মিলিত ওজন প্রায় ৩৫ কেজি, যার মধ্যে বড়টির ওজনই ১৮ কেজির বেশি।

আলীপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য তোলা হলে পাইকারি ক্রেতাদের মধ্যে মাছ দুটি নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়। শেষ পর্যন্ত স্থানীয় মাছ ব্যবসায়ী রহমান খান ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৫০০ টাকায় মাছ দুটি কিনে নেন। আড়তদারি কমিশনসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে বড় লাভের আশা করছেন এই ব্যবসায়ী।

ফিশিংবোটের মাঝি রুহুল বলেন, কয়েক দিন সাগর খুব উত্তাল ছিল, জালে মাছ পড়ছিল না। শেষমেশ এই বড় দুটি কোরাল ধরা পড়ায় সব কষ্ট ভুলে গেছি।

আরেক জেলে হাশেম আলী জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় সমুদ্রে যাওয়া এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তবে মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়লে আগের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রে এ ধরনের বড় আকৃতির কোরাল ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক। আমরা জেলেদের সবসময় টেকসই ও আইন মেনে মাছ আহরণে উদ্বুদ্ধ করছি। সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে তাদের জীবিকা সচল রাখার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১০

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১১

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১২

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৩

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৪

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৫

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৬

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৭

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৮

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৯

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

২০
X