বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণপদক জয়ী বুশরাকে সংবর্ধনা

বুশরার হাতে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. হাসান চৌধুরী। ছবি : কালবেলা
বুশরার হাতে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. হাসান চৌধুরী। ছবি : কালবেলা

নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী বাগেরহাটের কৃতী খেলোয়াড় ফাবিয়া বুশরাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। একইসঙ্গে মাসব্যাপী ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কয়েক শতাধিক খেলোয়াড় ও প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে বুশরার হাতে ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. হাসান চৌধুরী। তারা বুশরার হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— জেলা তথ্য অফিসের উপপরিচালক মইনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, প্রশিক্ষক এবং ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নিতে আসা শতাধিক শিক্ষার্থী।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ফাবিয়া বুশরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে সে এই সাফল্য অর্জন করেছে। তাকে অনুসরণ করে জেলার আরও মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের উন্নয়নে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে ফাবিয়া বুশরা বাগেরহাটসহ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X