বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত প্যানেল। ছবি : কালবেলা
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত প্যানেল। ছবি : কালবেলা

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত প্যানেল। নির্বাচনে সবকটি গুরুত্বপূর্ণ পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তারা।

শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী ও তাদের সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ।

নির্বাচন উপ-পরিষদ ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল দলের মো. আবুল কালাম আজাদ-১ মোট ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দলের মো. গালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট।

সহসভাপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট পেয়ে ১ম বিজয়ী এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন।

সম্পাদক পদে ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আবুল কালাম আজাদ ইমন। অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ পেয়েছেন ৩৩৬ ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৮৫ ভোট।

অর্থ-সম্পাদক পদে মো. জাকির হোসেন ৩৬১ ভোট পেলেও মো. জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম-সম্পাদকের দুটি পদে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট পেয়ে ১ম এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন।

নির্বাহী সদস্যের চারটি পদে ৮ প্রার্থীর মধ্যে ৬৭৫ ভোটে মো. হারুন অর রশিদ প্রথম, ৫১৫ ভোটে গোলাম মোর্তজা তপু দ্বিতীয়, ৪৪৯ ভোটে পারভেজ বেপারী তৃতীয় এবং ৪০৬ ভোট পেয়ে চতুর্থ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে মো. সাইফুল আলম।

নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ৯৭৩ ভোটারের মধ্যে ৬৭৮ জন ভোট দিয়েছেন।

তবে এবারের নির্বাচনে আওয়ামী এবং বামপন্থি আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেননি। এমনকি বৃহস্পতিবার তাদের ভোট দিতে কেন্দ্রে আসতেও দেখা যায়নি। এবারের নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ নির্বাচন উপ-পরিষদ ও বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে মামলাও করেছেন আওয়ামীপন্থি তিন আইনজীবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X