বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাদের জামিন, বরিশালে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ

বরিশালে জেলা আইনজীবী সমিতির নেতারা আদালত বর্জন করে বিক্ষোভ করেন। ছবি : কালবেলা
বরিশালে জেলা আইনজীবী সমিতির নেতারা আদালত বর্জন করে বিক্ষোভ করেন। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের জামিন মঞ্জুর করার প্রতিবাদে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে আদালত বর্জন করে বিক্ষোভ করেন আইনজীবীরা। এ কারণে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ বিচার প্রার্থীরা।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু জানান, ‘যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জামিন দেয়া হচ্ছে।’

তিনি জানান, ‘গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন পেয়ে চলে গেলেন। তাই অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি করেন বাবলুসহ আইনজীবীরা।’

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন বলেন, ‘রাষ্ট্রপক্ষের তীব্র বিরোধিতা সত্ত্বেও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলায় জামিন অযোগ্য ধারা সত্ত্বেও জামিন দেওয়া হয়েছে। আমরা ধরে নিয়েছি আদালত এই আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা প্রভাবিত হয়ে এই জামিন দেওয়া হয়েছে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালত বর্জন করেছি।’

এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। বিচার কার্যক্রম বন্ধ থাকায় আদালত চত্বরে অবস্থা নিয়ে নিরলস সময় পার করছেন। তারা এই সংকট নিরসে সরকারের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

কালবেলা/এলএইচ/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১০

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১১

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১২

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৩

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৪

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৫

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৬

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৭

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৮

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৯

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

২০
X