সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না : তথ্যমন্ত্রী

সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অপতথ্য ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না।

তিনি বলেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানের আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি সেটা মোকাবিলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের এ শর্তটাকে আমরা জুড়ে দেব গণমাধ্যমের দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য। আমি বিশ্বাস করি, সৎ সাংবাদিকরা আমাদের এ ভূমিকাকে সমর্থন করবেন।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইলে এবং অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিকৃত তথ্য ও অপতথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবেই এমনকি নানান রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ যখন ছিল, তখন তথ্য প্রবাহকে তার মত করে নিয়ন্ত্রণ করতে চাইত। পৃথিবীতে ফ্যাসিবাদ তাই করে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা বুঝি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পুরো তথ্য ব্যবস্থাপনাকে সময় উপযোগী করা হবে।

সাঁথিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদের সভাপতিত্বে এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় বক্তব্য রাখেন- পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার খালিদ হাসান পরাগ, সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা, জয়নুল আবেদীন রানা, আলী আহসান মনজু ও প্রতিষ্ঠাতা সদস্য রতন দাস, প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য খালেকুজ্জামান পান্নু।

উপস্থিত ছিলেন- সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, উপজেলা জাসাস নেতা জাহাঙ্গীর আলম সেলিম ও মিজানুর রহমান ফুল, যুবদল নেতা আশিফ আল আলীম রাজিব, তাঁতীদল নেতা কামরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X