পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

উদ্ধার হওয়া ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। ছবি : কালবেলা

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (০৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি এলাকার মেসার্স গাজী স্টোর থেকে এসব ডিজেল উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলেদের সূত্রে জানা গেছে, মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজী অতিরিক্ত মুনাফার আশায় একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে তেল মজুত করে রেখেছিলেন। এতে জ্বালানি সংকটে পড়ে অনেক জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল উদ্ধার হওয়া ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ট্রলার মালিকদের কাছে বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি মজুত রাখার দায়ে মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রলার মালিক ইউসুফ মিয়া জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর প্রশাসনের এ অভিযানে স্বস্তি ফিরেছে তাদের মাঝে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জ্বালানির অভাবে দীর্ঘদিন ধরে পাথরঘাটার জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারেননি। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফিশিং ট্রলারের তালিকা অনুসারে রাতেই এসব ডিজেল বিক্রি করা হবে। রাতেই জেলেরা মাছ ধরার জন্য সাগরে রওনা দেবে।

ইউএনও তাপস পাল বলেন, জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X