মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের সেই নারী কর্মী

বিবি সাওদা ওরফে সাওদা সুমি। ছবি : সংগৃহীত
বিবি সাওদা ওরফে সাওদা সুমি। ছবি : সংগৃহীত

ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমি জামিনে মুক্তি পেয়ে বলেন, ‘আমার অসুস্থ দুইটা বাচ্চাকে রেখে দুই রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে-না ঘুমিয়ে আছি, আমি চাই সামনের দিনগুলোতে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক।’

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুরের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে এসব কথা বলেন।

সাওদা সুমি বলেন, ‘এমন কষ্ট পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমাদের মতামত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই।’

তিনি বলেন, আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউয়ের জন্য কাজ করে যাব না। আমি দেশকে ভালোবেসে এ কাজ করেছি। আমার জনগণের জন্য এ কাজ করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সরকারকে বলিনি যে আমার কথা আপনাদের শুনতে হবে।

তিনি আরও বলেন, 'আগামী সতেরো বছর কি আমরা আবার জেলের মধ্যে থাকবো? গত আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্ত কি বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো, তাদের ত্যাগের বিনিময়ে আমরা যদি চুপ থাকি, তাহলে কী লাভ হলো আমাদের?'

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন বলেন, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে সন্দেহজনক হিসেবে তাকে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ মামলার জিয়ারু ও আসামিপক্ষের আইনজীবীর দীর্ঘ এক ঘণ্টার শুনানির পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে জামায়াতে ইসলামির নারীকর্মী সাওদা সুমিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X