মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ, নয়ন গ্রেপ্তার

ধর্ষণ মামলায় আটক নয়ন। ছবি : কালবেলা
ধর্ষণ মামলায় আটক নয়ন। ছবি : কালবেলা

ঝিনাইদহের মহেশপুরে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ মামলার পলাতক আসামি নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জীবন নগর উপজেলার বাকা গ্রামে তার নানাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নয়ন উপজেলার কাজিরবের ইউপির বাগদির আইট গ্রামের দিনু মিয়ার ছেলে। তিনি ধর্ষণ মামলার ২ নম্বর আসামি। মামলার বাকি আসামিরা হলেন— বাগদিয়ার আইট গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, ওই গ্রামের দিনু মিয়ার ছেলে নয়ন ও ফরিদ মিয়ার ছেলে আমিন।

জানা গেছে, ঘটনারদিন ২৬ মার্চ রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের বাগদিয়ার আইট গ্রামে এক স্কুলছাত্রী বাড়ির পাশের রাস্তার উপর প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। এসময় আসামিরা তার প্রেমিককে মারধর করে তাড়িয়ে দিয়ে তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী মাঠের ঘাস ক্ষেতের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এছাড়াও ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে।

পরের দিন ২৭ মার্চ ভুক্তভোগীর ফুফু ফাতেমা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে প্রধান অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করেছি। গোপন সংবাদের ভিত্তিতে আরেক আসামি নয়নকে তার নানাবাড়ি থেকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X