সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

নামাজের সময় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত সিলেটের এক বাজারে

ড্রোন ক্যামেরায় হরিপুর মাদ্রাসা ও বাজার। ছবি : কালবেলা
ড্রোন ক্যামেরায় হরিপুর মাদ্রাসা ও বাজার। ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্সে ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল।

তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হরিপুর বাজারে প্রতি ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে।

স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। এলাকার প্রখ্যাত আলেম অলিকুল শিরোমণি আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নামানুসারে পরিচিত এই অঞ্চলে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঐতিহ্য দীর্ঘদিনের।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং এর প্রশংসা করেছেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা পলী রানী দেব (ভূমি অফিসার) কালবেলাকে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। তবে আমাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ। এতে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা/এমএসকেএম/এটিআর/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X